তীব্র তাপদাহে স্পেন-পর্তুগালে প্রাণহানি ১৭০০

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১১:২১আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:৩২

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গত কয়েকদিন ধরে তাপদাহে পর্তুগাল ও স্পেনে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একে অভূতপূর্ব এবং ভীতিকর অ্যাখা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হ্যান্স ক্লুগ। 

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগে বলেন, জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য এবং মানবতার অস্তিত্ব উভয়কেই হুমকির মুখে ফেলেছে।

তিনি বলেন, গত কয়েক দশকে তীব্র তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। কখনও কখনও তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। চলতি বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে এক হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, চরম তাপদাহ মাঝে মাঝে স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে। সতর্ক করে বলেন, বৃদ্ধ বয়সের লোকজন ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ছে।

এদিকে সপ্তাহখানেক ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা রীতিমতো যুদ্ধ করেও খুব একটা নিয়ন্ত্রণে আনতে পারেনি। ইউরোপের কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ার পর দাবানলের সৃষ্টি হয়েছে। এতে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের