বিশ্বের ‘সবচেয়ে ব্যয়বহুল’ বাড়িতে থাকছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২২, ২১:২১আপডেট : ২৮ জুলাই ২০২২, ২২:৪৬

ফ্রান্স সফরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে খ্যাত বিলাসবহুল প্রাসাদ-সম অট্টালিকায় অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৫ সালে এই বাড়িটি তিনি কিনেছিলেন। ফ্রান্স সফরে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন।

প্যারিসের বাইরে অবিস্থত শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটিকে ফরচুন সাময়িকী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে অভিহিত করেছিল। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি।

ফ্রান্সের ভার্সাইয়ের কাছে শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটি অবস্থিত। ১৯ শতকের একটি দুর্গকে ২০০৯ সালে পুনর্নির্মাণ করা হয়। এখানে রয়েছে সোনার তৈরি ঝরনা ও মার্বেলের মূর্তি। এছাড়া রয়েছে গোলকধাঁধা, নাইট ক্লাব ও পার্ক।

২০১৫ সালে এক অজ্ঞাত ক্রেতা ৩০০ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন।

দুই বছর পর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ৩৬ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান এই বাড়িটির মালিক। বেশ কয়েকটি শেল কোম্পানি হয়ে তিনি বাড়িটি কিনেছেন।

স্থানীয় সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সৌদি সিংহাসনের বিতর্কিত উত্তরাধিকারী এই বাড়িতেই অবস্থান করছেন। বৃহস্পতিবার তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।  

সূত্র: এএফপি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের