আর্মেনিয়ার রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৮:১০আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:১০

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সেখানকার একটি খুচরা বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে।

ইয়েরেভানের মেয়রের মুখপাত্র লেভন সারদারিয়ান সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনতে কাজ করছেন।

রাজধানী শহরের কেন্দ্রস্থল থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ও ভিডিওতে বাজারে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে শহরের মেয়রের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণ এলাকায় আতশবাজির মজুত ছিল।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম