গ্রিস-তুরস্ক সীমান্তের নির্জন দ্বীপে ৩৮ অভিবাসী উদ্ধার

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ০৩:২৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৩:৩৫

তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নামহীন ছোট এক দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন গর্ভবতীসহ ৯ নারী ও আট শিশু রয়েছে। সোমবার তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার করে গ্রিসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী বলেন, দলটির সবাই ভালো আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদী সংলগ্ন দ্বীপে ছিলেন। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংস্থার মতে, গ্রিক শহর লাভারার কাছে অবস্থিত ছোট দ্বীপে অন্তত এক শিশু মারা গেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি গ্রিস পুলিশ। উদ্ধার হওয়াদের সবাই সিরিয়ার বলে পরিচয় দিচ্ছে। 

খবর পেয়ে অভিবাসনমন্ত্রী মিতারাচি মঙ্গলবার (১৬ আগস্ট) ইভ্রোস অঞ্চল পরিদর্শন করেছেন। শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত না করলেও, নিয়ম অনুযায়ী দাফন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাগর পথে গ্রিসে প্রবেশ করেছে ২৩২ সিরিয়ার নাগরিক।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী