‘একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৪

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বলেন, মস্কো তার প্রতিবেশী দেশে হামলা চালিয়ে জাতিসংঘের সনদের মূলনীতিগুলো লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের কিছু অংশ দখলে করে গণভোটের আয়োজনের চেষ্টা চলেছ। আর এটি জাতিসংঘের সনদের গুরুত্বপূর্ণ লঙ্ঘন।'

পুতিন দাবি করেন রাশিয়াকে হুমকি দেওয়ার কারণেই এই অভিযানে নামেন তিনি। কিন্তু রাশিয়াকে কেউ হুমকি দেয়নি, আর রাশিয়া ছাড়া অন্য কেউ সংঘর্ষে জড়াতেও চায়নি বলে অভিযোগ করেন বাইডেন।

জাতিসংঘের অধিবেশনে এদিন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। শুধু তাই নয় ইউক্রেনে যুদ্ধের জন্য আরও সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন। কিছু সেনা দখলকৃত ক্রেমলিনে সংযুক্ত করার পরিকল্পনা চলছে মস্কোর। বিশ্বের উচিত তাদের এই ধরনের কমর্কাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করা।

এর আগে বুধবার পুতিন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণে ‘আংশিক সেনা সমাবেশ’ করার ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। আংশিক সেনা সমাবেশে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকা হবে বলে বলেন রুশ প্রেসিডেন্ট। সেনা সমাবেশের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের