ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে ‘অপহরণ’

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ১৬:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২০:৩৫

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের প্রধানকে অপহরণ করেছে রাশিয়া। কিয়েভের পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের জাপোরিজ্জিয়া, খেরসন, লুহানস্ক ও ডনেস্ককে মস্কোর সঙ্গে সংযুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর অপহৃত হন তিনি।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, 'ইহোর মুরাশভেরর গাড়ি থামিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।'

মুরাশভকে অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কোটিন।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়। জাতিসংঘসহ পশ্চিমা নেতারা স্পর্শকাতর কেন্দ্রটি থেকে রাশিয়ার সেনাবাহিনীকে দূরে থাকার আহ্বান জানালেও তাতে কাজ হয়নি।

এদিকে শুক্রবার পুতিন ইউক্রেনের অধিকৃত অন্য তিন অঞ্চলসহ জাপোরিজ্জিয়াকেও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ইউক্রেনের হাতে নেয়।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের