ইরানের কমান্ডার ও ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ২১:১৩আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২১:১৯

ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, এমন অভিযোগে এনে তেহরানের তিন সামরিক কমান্ডার ও ড্রোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা তেহরানের কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞায় একমত। বৃহস্পতিবার ইইউ’র চেক প্রেসিডেন্সি জানিয়েছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা হয়েছে এবং ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়। এ বিষয়ে ইইউ’র কাছে যথেষ্ট প্রমাণ আছে।

টুইট বার্তায় জানিয়েছে, ইউক্রেনে ড্রোন সরবরাহের জন্য দায়ী তিন ব্যক্তির সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে চারটি ইরানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও বৃদ্ধির জন্য প্রস্তুত। ওই প্রতিষ্ঠানগুলোর ওপর আগেও নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

ইরান অবশ্য ড্রোন সরবরাহের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। রাশিয়াকে কোনও অস্ত্রই তারা দেয়নি বলে বিবৃতিতে জানিয়েছে তেহরান।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি