ব্রাসেলসে ছুরিকাঘাতে প্রাণ গেলো পুলিশের, পাল্টা গুলিতে নিহত হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ০৯:১৫আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১০:৩০

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি নিয়ে পুলিশের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন, এর মধ্যে একজন মারা গেছেন। খবর বিবিসি’র।

শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যায় ব্রাসেলসের নর্থ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে হামলাকারী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় টহল দিচ্ছিলেন দুই পুলিশ সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যায়।

হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি, ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। মুখপাত্র এরিক ভ্যান ডুয়েস বলেন, আমরা মামলার প্রস্তুতি নিয়েছে। এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।

২০১৬ সালে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি