এমএইচ১৭ ভূপাতিত করার দায়ে ডাচ আদালতে ৩ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ২১:২৩আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২১:৪৭

২০১৪ সালে ইউক্রেনে মালয়েশীয় যাত্রীবাহী উড়োজাহাজ এমএইচ১৭ গুলি করে ভূপাতিত করার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের একটি আদালত। বৃহস্পতিবার উড়োজাহাজটি ভূপাতিত করার তাদের ভূমিকার জন্য হত্যায় দোষী সাব্যস্ত করে তাদের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক দুই রুশ গোয়েন্দা কর্মকর্তা এবং ইউক্রেনীয় এক বিচ্ছিন্নতাবাদী নেতা।

আদালতের রায়ে দোষীদের পক্ষ থেকে নিহতদের স্বজনদের অন্তত ১৬ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ডাচ আদালতে সাজাপ্রাপ্ত এই তিন ব্যক্তি পলাতক। ধারণা করা হচ্ছে তারা রাশিয়ায় অবস্থান করছেন। মস্কো তাদেরকে প্রত্যর্পণ করতে রাজি না। ফলে তাদের সাজাভোগের সম্ভাবনা খুব কম।

২০১৪ সালের ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে এমএইচ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি ইউক্রেন সরকার ও দেশটির রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা। এ ঘটনার জন্য পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করে থাকে ইউক্রেন সরকার ও পশ্চিমারা। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।

বিমানটির যাত্রীদের মধ্যে ১৭টি দেশের নাগরিক ছিলেন যাদের দুই-তৃতীয়াংশই নেদারল্যান্ডের নাগরিক। সে কারণে এ ঘটনা তদন্তে নেদারল্যান্ডের নেতৃত্বে একটি যৌথ তদন্তদল গঠন করা হয়। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ইউক্রেনের তদন্তকারীরা ওই যৌথ তদন্ত দলের অন্তর্ভুক্ত ছিল।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের