দ. আফ্রিকায় বেড়েছে সহিংসতা, তিন মাসে ৭ হাজার খুন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১০:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১০:৩৫

অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। পুলিশের নতুন পরিসংখ্যানে জানা গেছে, গত তিন মাসেই ৭ হাজারের বেশি মানুষ খুন হয়েছে দেশটিতে। যা গত বছরের একই সময়ের চেয়ে সহিংস অপরাধের মাত্রা অনেক বেশি।

বুধবার দ. আফ্রিকা সরকারের পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি কমিটি, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ স্টেশনে রেকর্ডভুক্ত বিভিন্ন অপরাধের তালিকা প্রকাশ করেছে। পর্যালোচনা করে জানা গেছে, ওই তিন মাসে নিহত হয়েছেন ৭ হাজার মানুষ। এর মধ্যে প্রায় ১ হাজার নারী।

নতুন প্রতিবেদনে আরও জানা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হত্যার হার ১৪ শতাংশ বেশি। ২০২১ সালের এই সময়ে যেখানে হত্যার শিকার হন ৬ হাজার ১৬৩ জন। ১৩ হাজার বেশি নারীকে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশে আক্রমণ করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ মন্ত্রী ভেকি সেল জানান, দক্ষিণ আফ্রিকায় যে হারে নারীরা নির্যাতিত এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। গত বছরের একই সময়ে ৪ হাজার অপহরণ ঘটছে, যা দ্বিগুণ। এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৫৫০ শিশু হত্যার শিকার হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ১০ হাজারের বেশি মামলা হয়েছে।

দ. আফ্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে ছোট বড় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থির না থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী