তুরস্কের প্রতি সংহতি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১০:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২৩:৫০

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরকিয়ের প্রতি সংহতি জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সংহতি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বৈঠকের প্রথম দিনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় জোট তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে মিত্র অঞ্চলের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ গুঁড়িয়ে দিতে তার দেশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, যতক্ষণ না তার শেষ সন্ত্রাসীটিকে নিশ্চিহ্ন করা হচ্ছে তখন পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়ে তারা (পিকেকে) নিরপরাধ মানুষের রক্ত ​​ঝরিয়েছে। এর মধ্য দিয়ে তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় আমাদের কারও কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমরা কারও কাছে জবাবদিহি করবো না। ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনও অবস্থানে যেতে বাধ্য করতে পারবে না।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক