পূর্ব ইউক্রেনে সফরে যাবেন পুতিন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ২১:১৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:১৪

দখলকৃত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল যে কোনও সময় সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান নিউজ এজেন্সিকে এমনটাই জানিয়েছেন পুতিন ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কখন ডনবাসে সফর করবেন তা জানাননি তিনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউক্রেনের ডনবাস অঞ্চলের ডনেস্ক ও লুহানস্ক এবং খেরসন ও জাপোরিজ্জিয়াকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্ত করে নেন পুতিন।  যদিও ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার মুখে খেরসনের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। বাকি এলাকা পুনরুদ্ধারে লড়াই করছে কিয়েভ।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ৭ হাজার বিস্ফোরক সরানোর পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ।

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে গত মাসে অঞ্চলটির একাংশ থেকে সেনা সরিয়ে নেয় মস্কো। চলে যাওয়ার আগে প্রচুর মাইন এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে যায়।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের