রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শুধু পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দেওয়ার পর এই মন্তব্য করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রেড লাইন উল্লেখ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া বন্ধ করেছে রাশিয়া। 

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেছেন, তার সাম্প্রতিক চীন সফর পারমাণবিক উত্তেজনার হুমকি বন্ধে অবদান রেখেছে।

শলৎস বলেছেন, তিনি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার পক্ষে সম্মত হয়েছিলেন। পরে জি২০ দেশগুলো এই অবস্থানকে সমর্থন করে।  

অবশ্য যুক্তরাষ্ট্র পুতিনের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সর্ম্পূণ দায়িত্বজ্ঞানহীন।

ধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘ দিন লড়াই করবে। তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না।

পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক অপর পারমাণবিক দেশের তুলনায়। এটি চরম সত্য। কিন্তু আমরা এই অস্ত্রকে বিশ্বের ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাবো না।

 

/এএ/
সম্পর্কিত
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা