প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে ন্যাটোর সদস্য দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৯

প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

তিনি জানিয়েছেন, আগামী মাসেই মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ইতোমধ্যেই কোনও কোনও দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে।

সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি তিনি।

এর আগে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ন্যাটো মহাসচিব। তিনি বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি