যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৪৫

যৌথ বিমান মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে। বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশের বিমান বাহিনী এবং সব বিমানঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরইমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন।

তার ওই শপথের একদিনের মাথায় রবিবার ইউক্রেনের ক্রামাটর্স্ক শহরের দুটি ভবনে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করে রাশিয়া।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম