লিথুয়ানিয়া-লাটভিয়া গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ১০:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:০৩

ইউরোপের দুই দেশ লিথুয়ানিয়া ও লাটভিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে; তাৎক্ষণিকভাবে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এলআরটি-র প্রকাশিত একটি ভিডিওতে উত্তর লিথুয়ানিয়ার পানভেজিস কাউন্টিতে বিস্ফোরণস্থলে আগুন জ্বলতে দেখা গেছে।

অ্যাম্বার গ্রিড জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পাসভালিস জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিস্ফোরণটি মূলত আবাসিক ভবন থেকে ঘটেছে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম