ফিলিস্তিনিদের প্রতি সংহতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৮

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতালান রাজধানী বার্সেলোনা। বামপন্থী মেয়র আদা কোলাউ বুধবার বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

তেল আবিব ও গাজার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক প্রায় ২৫ বছর পুরনো। ইসরায়েলি ও ফিলিস্তিনি শহর দুটির সঙ্গে বার্সেলোনার টুইন সিটির সম্পর্ক ছিল।

বার্সেলোনার মেয়র বলেছেন, ইসরায়েল যত দিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন বন্ধ না করবে তত দিন এই সম্পর্ক ছিন্ন থাকবে।

তিনি বলেন, ইসরায়েল এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।  

বার্সেলোনার মেয়র জোর দিয়ে বলেছেন, এই বয়কট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরায়েলি বা ফিলিস্তিনি জনগণের ওপর কার্যকর হবে না।

১০০টি গোষ্ঠী ও ৪ হাজারের বেশি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। এরপর আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে জড়িত না করা বার্সেলোনার সিটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন মেয়র।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনার বামপন্থী জোট সরকারেও বিরোধ দেখা দিয়েছে।

স্পেন সরকার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি