৭০ আইটেমের খাবার নিয়ে প্রস্তুত ৫ রোবট

আনিকা তাবাসসুম
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৬ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৬

রোবট দিয়ে আজকাল কি না হয়! তবে অনেক কিছু রোবট দিয়ে করা গেলেও রান্নার কাজে রোবটের ব্যবহার হয়তো খুব কম মানুষই জানেন। রোবট দিয়ে রান্না সম্ভব কিনা এ নিয়েও প্রশ্ন ছিল অনেকের। এসব আলোচনা থামিয়ে ‘বটস অ্যান্ড পটস’ নামে ক্রোয়েশিয়ায় চালু হলো এমন এক রেস্তোরাঁ যেখানে মুখরোচক খাবার প্রস্তুত করছে ৫টি রোবট।

বাস্তবে রূপ দিতে রেস্তোরাঁর মালিকদের সময় লেগেছে প্রায় সাত বছর। প্রায় দশ লাখ ইউরো বিনিয়োগ করে ২০২২ সালে এই রেস্তোরাঁ চালু করেন তারা। ধীরে ধীরে আলোর মুখও দেখছেন তারা।

মোমো, পাস্তা বা পিৎজা! যাই খেতে চান না কেন, পাওয়া যাবে এখানে। প্রায় ৭০ ধরনের পদ প্রস্তুত করছে এসব রোবট। রেস্তোরাঁ মালিকদের মতে, পৃথিবীর একমাত্র রোবট পরিচালিত রেস্তোরাঁ এটি, যেখানে কারও স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে মুখরোচক সব খাবার।

মুখরোচক খাবার প্রস্তুত করছে রোবট। ছবি: রয়টার্স

রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা হারভোজে বুজাস বলেন, অন্যান্য রেস্তোরাঁয় চিপস, হ্যামবার্গার, পিৎজা ইত্যাদি তৈরি, পরিবেশন বা ডেলিভারির কাজ রোবট দিয়ে করানো হলেও খাবারের পুরো প্লেট সাজাতে মানুষের সম্পৃক্ততা থাকে। কিন্তু এই রেস্তোরাঁয় তা নেই।

রোবট রাধুনির নাম গামাশেফ। আর এসব রোবটকে রান্নায় সহায়তায় তথ্য ইনপুটের কাজটি করে থাকেন রেস্তোরাঁর প্রধান শেফ। রান্নার উপকরণ ও সব কিছু দিয়ে দিলেই ঝটপট খাবার প্রস্তুত করে নিচ্ছে রোবট।

সাত বছরের চেষ্টায় চালু হয়েছে রেস্তোরাঁটি। ছবি: রয়টার্স

এক একটি রোবট ১৫ মিনিটে চার ধরনের খাবার প্রস্তুত করতে পারে। অর্থাৎ পাঁচটি রোবট মিলে ঘণ্টায় প্রায় ১০০ ধরনের খাবার প্রস্তুত পারে বলে জানান রেস্তোরাঁর কর্তৃপক্ষ। খাবারের স্বাদ নিয়েও প্রশ্ন রাখার কোন অবকাশ নেই। জন্মদিন পালন করতে আসা ১৮ বছরের লভ্র পিটার অ্যান্ড্রিসেক বলেন, ‘খাবারের মান অনেক ভালো, একদম চেটে পুটে খেয়েছি।’ সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত