ইতালিতে সাগরে ডুবে প্রাণ গেলো ৪০ অভিবাসীর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৪

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শিশুসহ অন্তত ৪০ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। তাদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ায়, এ ঘটনা ঘটেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ক্রোতোন প্রদেশের সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর তীরে ২৭ জনের মরদেহ ভেসে আসে। এ ছাড়া আরও কয়েকজনকে সাগরে ভাসতে দেখা যায়।

অ্যাডনক্রোনোস সংবাদ সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক মানুষ ছিল। এদের মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিল। নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ডুবে যায় বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ইতালি কোস্টগার্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ইউরোপে অবৈধভাবে পাড়ি জমাতে সাগর পথকে বেছে নিয়ে আসছে অনেকে। এদের মধ্যে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম