জীবনযাপনের মান উন্নয়নের দাবিতে পর্তুগালে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫১

পর্তুগালে জীবনযাপনের মান উন্নয়নের দাবিতে প্রবল বিক্ষোভ হয়েছে। রাজধানী লিসবনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।

নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর মুদ্রাস্ফীতির কারণে কুলিয়ে উঠতে পারছে না পর্তুগালের সাধারণ নাগরিকরা।

পারিশ্রমিক নিয়েও রয়েছে শ্রমিকদের প্রবল অসন্তোষ। ইন্সুরেন্স ব্রোকার্স সিআইএ ল্যান্ডলর্ডসের একটি গবেষণায় দেখা গেছে, বসবাসের জন্য বিশ্বের তৃতীয় সারির শহরে পরিণত হয়েছে  রাজধানী লিসবন। আট দশমিক তিন হারে মুদ্রাস্ফীতি এই অনুপযোগিতা যেন আরও বাড়িয়ে দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০ শতাংশেরও বেশি পর্তুগিজ অন্যান্য দেশে বসবাস করেন।

আন্দোলনের আয়োজক ‘ফেয়ার লাইফ’ এর সদস্য ভিটোর ডেভিড জানান, তিনি আবারও লিসবন শহরে ফিরে যেতে চান। শহরটিতে জীবনযাপনের খরচ যোগাতে না পারায় অন্যত্র থাকতে হচ্ছে তাকে।

বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও বেকার থাকা জোস রেইস বলেন, ‘আমরা আন্দোলনে নেমেছি। আমরা চাই, সরকার আমাদের শুনবে।’

পশ্চিম ইউরোপের দরিদ্র দেশ পর্তুগাল। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গতবছর ৫০ শতাংশেরও বেশি শ্রমিকের মাসিক আয় ছিল এক হাজার ইউরোর কম; সর্বনিম্ন বেতন ছিলো ৭৬০ ইউরো! সূত্র: রয়টার্স

/এটি/ /এসপি/
সম্পর্কিত
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
সর্বশেষ খবর
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়