গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩২, আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৩, ০৮:৫১ আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:৩২

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ ঘটনায় আহত হন ৮৫ জনের বেশি। বুধবার (১ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দমকল বিভাগ।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।

খবর পেয়েই ঘটনাস্থল ছুটে এসেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবিতে। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলে কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী কাজ যুক্ত হন। আহতদের উদ্ধারে ২০টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

ঘটনাস্থলে উদ্ধার অভিযানে দমকল বাহিনী। ছবি: রয়টার্স

গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতে লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের বেশি আরোহী ছিল। ট্রেনের যাত্রীরা রাজধানী এথেন্স থেকে থেসালোনিকির দিকে যাচ্ছিল।

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩২, আহত ৮৫

বুধবারও উদ্ধার অভিযান চলছে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কী কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত