মে মাসে নির্বাচনের ইঙ্গিত দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:০৯

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের জাতীয় নির্বাচন আগামী মে মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হতে পারে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু ও কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও নির্বাচন নিয়ে আগের পরিকল্পনাতে অটল থাকছে তার প্রশাসন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এরদোয়ান বলেছেন, ১৪ মে যা প্রয়োজন তা করবে তুরস্ক। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত মাসের ভূমিকম্পের কারণে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কেউ কেউ বলছেন এই বছর নির্বাচন স্থগিত রাখা হতে পারে। আবার কেউ কেউ বলছেন আগের সূচি অনুসারে ১৭ জুন অনুষ্ঠিত হবে।

ভূমিকম্পের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তুর্কির মুদ্রার দরপতনে এরদোয়ানের জনপ্রিয়তায় ধস নেমেছিল। প্রাকৃতিক বিপর্যয়ের পর উদ্ধার কাজে বিলম্বের জন্য এরদোয়ানের প্রশাসন সমালোচনার মুখে রয়েছে।

উদ্ধার অভিযানে সমস্যা থাকার কথা স্বীকার করলেও এরদোয়ান দাবি করেছেন, রাজনৈতিক স্বার্থে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।

২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে যান। ছুটির দিন এড়াতে জুনের পরিবর্তে নির্বাচন মে মাসে এগিয়ে এসেছেন। জনমত জরিপ অনুসারে, এটি হবে তার সবচেয়ে বড় নির্বাচনি চ্যালেঞ্জ।

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সফলভাবে নির্বাচন আয়োজন করা নিয়ে সন্দেহ রয়েছে। ভূমিকম্পের এক দিন পর তুরস্কের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে তিন মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সাইবার হামলা
সর্বশেষ খবর
রসগোল্লা নয়, এবার চিনিগুড়া চালের রসবড়ায় মাতুক মিষ্টিমুখ
রসগোল্লা নয়, এবার চিনিগুড়া চালের রসবড়ায় মাতুক মিষ্টিমুখ
এআই শিক্ষার উদ্যোগ, কতটা প্রস্তুত স্কুলগুলো?
এআই শিক্ষার উদ্যোগ, কতটা প্রস্তুত স্কুলগুলো?
সেমিতে আবারও ভারতের সামনে বাংলাদেশ, প্রতিশোধের সুযোগ নিগারদের
এশিয়ান গেমসসেমিতে আবারও ভারতের সামনে বাংলাদেশ, প্রতিশোধের সুযোগ নিগারদের
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস