ইউক্রেনীয়দের এফ-১৬ চালনায় প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ২১:২৫আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২১:২৫

যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনায় মার্কিন কর্মকর্তারা প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন। তিনটি সূত্রের বরাতে এই প্রতিবেদন ছেপেছে সিএনএন।  

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রয়েছেন দুইজন ইউক্রেনীয় পাইলট। তারা এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের মার্কিন সামরিক বিমান চালানো শেখার জন্য নির্বাচিত হয়েছেন। 

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে মধ্যপ্রাচ্যে সফররত এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনীয় পাইলটরা একটি পরিচিতি ইভেন্টের জন্য অ্যারিজোনার টুকসনে আছেন। এটা তাদের নিয়মিত কার্যকলাপের অংশ। মার্কিন বিমান বাহিনী আসলে কীভাবে কাজ করে, তারা তা পর্যবেক্ষণ করছে।’

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কোনও তথ্য নেই জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ ইউক্রেনীয় পাইলটের সংখ্যা বাড়ানোর তাৎক্ষণিক পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।’ সূত্র: সিএনএন

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী