ট্রেন দুর্ঘটনায় অসন্তোষ বাড়ছে গ্রিসে, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১০:৩৫আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০:৪২

গেলো মাসের ২৮ তারিখে গ্রিসে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি লিখেন, ২০২৩ সালে দাঁড়িয়ে গ্রিসে... দুটি ট্রেন এক লাইনে চলতে পারে না।

যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে, এতগুলো মানুষের প্রাণ হারানোয় মেনে নিতে পারছে না দেশটির বহু মানুষ। এরজন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে ক্ষুব্ধ জনগণ। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দেখতে চাচ্ছেন তারা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী এথেন্সে বিক্ষোভে জড়ো হয় কমপক্ষে ১২ হাজার মানুষ। পুলিশ ক্ষুব্ধদের থামাতে চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ পুলিশ কর্মকর্তা আহত হন, আটক হন পাঁচজন।

এথেন্সে আন্দোলনকারীদের একাংশ। ছবি: রয়টার্স

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, কয়েকজন বিক্ষোভকারী ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস এবং শব্দ বোমা ছুড়ে পুলিশ। কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এদিন আকাশে শত শত কালো বেলুন উড়াতে দেখা যায় আন্দোলকারীদের। কিছু কিছু বেলুনে সরকারবিরোধী কথা উল্লেখ ছিল।

সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় দুটি ট্রেন। ছবি: রয়টার্স

এই দুর্ঘটনাকে মনুষ্য ভুল উল্লেখ করা হয়েছে। দায়িত্বে অবহেলায় হত্যার অভিযোগে এনে (৫৯) স্টেশন মাস্টারকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাকে এখনও পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলমান। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি