ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে ‘যুদ্ধ ঘোষণা’, হুঁশিয়ারি কিমের বোনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ১৬:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:৫৭

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুমকি দিয়েছে জানিয়েছে, তাদের যেকোনও পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্রতিহত কিংবা গুলি করে ভূপাতিতের প্রচেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে বিবেচিত হবে। মঙ্গলবার (৭ মার্চ) এক বিবৃতিতে উ. কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ভূপাতিত করার পরিকল্পনা করছে। যদিও যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলো কখনই উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি। দেশটি নিয়মিত ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ করছে, যা নিয়ে উদ্বিগ্ন পার্শ্ববর্তী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া।

অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যেই কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে গণ্য হবে। প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র অথবা জাপানের একক আধিপত্য থাকতে পারে না।

গত দুই বছর রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। চলতি বছরের শুরুতেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষপণ করে উত্তেজনা বাড়িয়েছে দেশটি। হুমকি মোকাবিলায় চলতি মাসে পাল্টা যৌথ সামরিক মহাড়া শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন ও দ. কোরিয়া। 

এদিকে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়ায় যৌথ সামরিক মহাড়ার আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র বি-৫২ বোম্বার মোতায়েন করেছে বলে জানিয়েছে দ.কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের