ইতালির উপকূলে সহস্রাধিক অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ০৯:৩৬আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:৪২

পৃথক তিনটি উদ্ধার অভিযানে এক হাজার তিনশ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। শনিবার কোস্ট গার্ড জানায়, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসীদের উদ্ধার করে নিরাপদে একটি বন্দরে নিয়ে আসা হয়েছে। দুই সপ্তাহ আগে একটি অভিবাসী বোঝাই নৌকাডুবিতে ৭৪ জনের প্রাণহানির পর এসব অভিযান পরিচালনা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় ইতালির রক্ষণশীল সরকারের ওপর চাপ বাড়ছে। গত বছর অক্টোবরে ক্ষমতায় আসা সরকারটি অভিবাসীদের ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চলতি বছর উত্তর আফ্রিকা ও তুরস্ক থেকে অভিবাসীদের ইতালি পৌঁছার ঘটনা বেড়েছে।

ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি নৌযান তীর থেকে ১০০ মাইলের বেশি দূরে সাগর থেকে একটি নৌকায় থাকা ৫০০ অভিবাসীকে উদ্ধার করেছে। পরে তাদের রেজিও কালাব্রিয়াতে নেওয়া হয়েছে।

সাগরের একই অঞ্চলে পরে আরও একটি নৌকা থেকে ৩৭৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আরেকটি মাছ ধরার নৌকা থেকে ৪৮৭জন অভিবাসীকে উদ্ধারের পর ক্রটোনের কারাব্রিয়ান বন্দরে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছে, সিসিলি উপকূলে আরও ২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কাতানিয়াতে পাঠানো হবে। বিমানবাহিনী লাম্পেডুসা দ্বীপ থেকে অভিবাসীদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মানুষ ইতালি পৌঁছেছেন। এর মধ্যে গত সপ্তাহে এই সংখ্যা ছিল প্রায় ৪ হাজার। ২০২২ সালের প্রথম আড়াই মাসে এই সংখ্যা ছিল ৬ হাজার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছার চেষ্টায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম