লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৩০, উদ্ধার ১৭

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ০৯:১৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:১৬

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৩০ জন নিখোঁজ ও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা নৌকাডুবিটি প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানয়েছে।

রবিবার এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। এতে সহযোগিতা করছে বাণিজ্যিক জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

এর আগে রবিবার দ্য মেডিটেরানিয়া সেভিং হিউম্যান্স দাতব্য সংস্থা টুইটারে বলেছিলে, ইতালি পৌঁছার জন্য যাত্রা করা নৌকাটি বেনগাজির ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে।

অ্যালার্ম ফোন নামের অপর দাতব্য সংস্থা বলেছে, শনিবার কর্তৃপক্ষকে নৌকাটির বিষয়ে অবহিত করা হয়। এতে ৪৭জন আরোহী ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করা প্রয়োজন।  

কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বাণিজ্যিক জাহাজের প্রাথমিক উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে লিবিয়া কর্তৃপক্ষ এই বিষয়ে ইতালির সহযোগিতা চায়। এরপর সাগরের ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি