ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান সমর্থন করবে তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ২১:৩৫আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২১:৩৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনকে অনুমোদন দেবে তুরস্ক। শুক্রবার তিনি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তুরস্ক সফরে থাকা অবস্থায় এই সিদ্ধান্তের কথা জানালেন এরদোয়ান। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদনের দশ মাস আগে আবেদন করেছিল।

ফিনিশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিনল্যান্ড নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।

এরদোয়ানের এই ঘোষণার ফলে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদন তুরস্কে পার্লামেন্টে উত্থাপন করা যাবে।

১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের পূর্বে এই বিষয়টি অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের