উ. কোরিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় প্রস্তুত ৮ লাখ স্বেচ্ছাসেবী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ২০:৪২আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:৪২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় ৮ লাখ নাগরিককে স্বেচ্ছাসেবীর তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রোডং সিনমুন এ খবর জানিয়েছে।

রোডং সিনমুনের বরাতে রয়টার্স জানায়, শুধু শুক্রবারই (১৭ মার্চ) ছাত্র এবং চাকুরিজীবীসহ প্রায় ৮ লাখ নাগরিক যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে।

প্রতিবেদনে রোডং সিনমুন আরও বলেছে, ‘আমাদের সমাজতান্ত্রিক দেশকে ধ্বংসের চেষ্টা চালানো মার্কিনিদের প্রতিহত করতে তরুণ সমাজকে সামরিক বাহিনীতে যোগদানের ইচ্ছা তাদের অদম্য দেশপ্রেমের প্রতিচ্ছবি।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর কোরিয়া হোয়াসং-১৭ নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের পরপরই শুক্রবার দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়া চালায়।

মহড়া উদ্বোধনের জেরে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছুড়ে উ. কোরিয়া। এর কয়েক ঘণ্টা আগে উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রতিহত করার বিষয়ে দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল জাপান সফরের উদ্দেশে রওনা দেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে উ. কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ থাকার পরেও পিয়ংইয়ংয়ের এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

/এটি/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের