১৬৭ বছরের পুরোনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ০৫:০৫আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৯:৩০

অর্থনৈতিকভাবে ধুকতে থাকা সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নিতে সম্মত হয়েছে দেশটির আরেক ব্যাংক ইউবিএস। এই দুটি ব্যাংক একে অপরের প্রতিদ্বন্দ্বী। চলমান আর্থিক দুরবাস্থা থেকে উত্তরণের জন্য ১৬৭ বছরের পুরোনো ব্যাংকটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বদেশী ব্যাংক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক বিবৃতিতে সুইস ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, ইউবিএস আজকে ক্রেডিট সুইস ব্যাংক নিজেদের আয়ত্ত্বে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং সুইস অর্থনীতিকে রক্ষা করবে।

ক্রেডিট সুইস ব্যাংকের জন্য ইউবিএসকে বর্তমানে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্কস (৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হবে, যা শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ব্যাংকের যে মূল্য ছিল প্রায় তার চেয়েও ৬০ শতাংশ কম। গত শুক্রবার ক্রেডিট সুইসের যে শেয়ারের দাম ১.৮৬ সুইস ফ্রাঙ্কের ছিল সেটি এখন মাত্র ০.৭৬ সুইস ফ্রাঙ্কের সমতুল্য। এতে মূলত ক্রেডিট সুইস শেয়ারহোল্ডাররা নিশ্চিহ্ন হয়ে যাবে।

/এফআর/
সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের