ইরানের প্রেসিডেন্টকে সৌদিতে আমন্ত্রণ বাদশাহ সালমানের

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১৩:০১আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩:১১

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরবে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে রিয়াদ। তেহরান জানিয়েছে, দুই দেশের  সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে সৌদির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো।

বাদশাহ সালমানের চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে সৌদির পক্ষ থেকে এখনও বিষয়টি স্পষ্ট করেনি।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এই দুই দেশে দীর্ঘ সময় ধরে তিক্ততা বিরাজ করছে। পুরনো সম্পর্ক কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে দুই দেশ।

রিয়াদ সফরের প্রসঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জামশিদি টুইট বার্তায় বলেন, প্রেসিডেন্ট রাইসি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সহযোগিতা বাড়াতে জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকে সম্মত হয়েছে এবং তিনটি সম্ভাব্য জায়গার প্রস্তাব করা হয়েছে। তবে স্থানের নাম এবং কবে বৈঠক হতে পারে তা উল্লেখ করেননি তিনি।

২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি