এবার প্রতিনিধি দল নিয়ে শি ও পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২০:৩৭আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কো সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেছেন। সোমবার মস্কো পৌঁছার পর পুতিনের সঙ্গে শি’র এটি তৃতীয় বৈঠক। তবে মঙ্গলবারের এই বৈঠকে তাদের সঙ্গে রয়েছেন নিজ নিজ দেশের প্রতিনিধিরা। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সফরে রাশিয়া রয়েছেন চীনের প্রেসিডেন্ট। তিন দিনের এই সফর শুরু হয়েছে সোমবার, শেষ হবে বুধবার। সোমবার ক্রেমলিনে অনানুষ্ঠানিক বৈঠকে করেন পুতিনের সঙ্গে। এই বৈঠক স্থায়ী হয় সাড়ে চার ঘণ্টা। পরে মঙ্গলবার সকালেও দুই নেতা বৈঠক করেন।

খবরে বলা হয়েছে, রাশিয়া ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকে রুশ প্রতিনিধি দলে রয়েছেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রেসিডেন্টের সহকারী ম্যাক্সিম ওরেশকিন ও চীন নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইউরি উশাকভ, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা, কেন্দ্রীয় সেনাবাহিনীর কারিগরি সহযোগিতা শাখার প্রধান দিমিত্রি শুগায়েভ এবং রুশ মহাকাশ সংস্থা রসকসমস-এর সিইও ইউরি বরিসভ।

চীনের প্রতিনিধি দলে শি জিনপিং ছাড়া অন্য কারও নাম জানায়নি তাস।

এর আগে মঙ্গলবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেছেন, পুতিনকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের