মারবার্গ ভাইরাস: তানজানিয়ায় ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৯:০৯আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:১৩

তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইবোলার মতো মারবার্গ নামের অতিসংক্রামক এক ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর, শরীরে অস্বাভাব্কি ব্যথা ছিল তাদের। 

তানজানিয়ার স্বাস্থ্যমন্ত্রী উম্মি মাওয়ালিমু ধারণা করছেন, মারবার্গ ভাইরাসেই তাদের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ আরও ছড়াবে না বলে আশা করছেন তিনি।

এই ভাইরাসে সংক্রমিত আরও তিনজন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাদের সংস্পর্শ আসা আরও ১৬১ জনকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভাইরাস নিয়ন্ত্রণ রাখায় তানজানিয়া সরকারের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। 

সংস্থাটির আফ্রিকার আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, তানজানিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাদুর্ভাব নিয়ে কার্যকরভাবে সাড়া দিয়েছে।

মারবার্গ ভাইরাস রোগ বাঁদুড় থেকে মানুষের দেহে ছড়ায় এবং শারীরিক তরলের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত হয়। ২০১৫ সালে অ্যাঙ্গোলাতে সর্বশেষ বড় সংক্রমণের পর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিরল। ভাইরাসটিতে আক্রান্ত হলে রোগীর অবস্থা গুরুতর হয়, মাথাব্যথা, জ্বর, পেশিতে ব্যথা, রক্ত বমি ও রক্তক্ষরণের মতো উপসর্গে প্রাণঘাতী রোগ দেখা দেয়।

মারবার্গ ভাইরাসের কোনও চিকিৎসা নেই। তবে চিকিৎসকা বলছেন, প্রচুর পরিমাণে পানি পান এবং উপসর্গগুলোর চিকিৎসায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ