বিক্ষোভের কারণে ব্রিটিশ রাজার ফ্রান্স সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৭:৩২আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৯:৩৪

পেনশন সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সে চলমান বিক্ষোভের কারণে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্যারিস সফর স্থগিত করেছেন। রাজ্যাভিষেকের পরে তার প্রথম সফর হওয়ার কথা ছিল এটি। ফ্রান্সের এলিসি প্রাসাদ এক বিবৃতিতে শুক্রবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।

রবিবার (২৬ মার্চ) ফ্রান্সের প্যারিস ও বোরডক্স শহর পরিদর্শনে যাত্রা শুরু করার কথা ছিল চার্লসের। কিন্তু দেশটিতে জানুয়ারিতে বিক্ষোভ শুরুর পর থেকে সবচেয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার।

ওই দিন ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। এ ছাড়া ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।

এমন সহিংস পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোরডক্স সফরে যাওয়ার কথা ছিল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অবশ্য নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত সফর বাতিল করলেন রাজা।

ম্যাক্রোঁ সরকার ফ্রান্সের জনগণের চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে। এতে প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যেকোনও মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সূত্র: বিবিসি

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন