ধর্মঘটে স্থবির জার্মানির পরিবহন খাত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৯:০০ আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯:০০

ধর্মঘটের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে জার্মানির পরিবহন খাত। বিমানবন্দর, নৌবন্দর, রেলওয়ে, বাস এবং পাতাল রেলের কর্মীরা মধ্যরাতের পর পর ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট শুরু করে।  

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় উচ্চ মজুরির দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় জার্মানির বৃহত্তম দুটি ইউনিয়ন। সম্প্রতি তাদের সঙ্গে সংহতি জানায় অন্যান্য সরকারি কর্মচারীরা।   

ধর্মঘটের ফলে জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বাহনের পরিচালিত কমিউটার এবং আঞ্চলিক ট্রেনগুলোর যাত্রীরা বিপাকে পড়েছেন। সাত রাজ্যে থমকে আছে ট্রাম, বাসসহ স্থানীয় পরিবহন পরিষেবা।  

বার্লিনে একজন বিক্ষোভকারী এএফপি বার্তা সংস্থাকে বলেন, ‘পেট্রোল ও খাবারের দাম বেড়েছে। আমি আমার মানিব্যাগে এটা অনুভব করছি।’

ধর্মঘটের প্রভাব পড়েছে মিউনিখ এবং ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে কর্তৃপক্ষ। ধর্মঘটের কারণে রবিবার মিউনিখ বিমানবন্দরের একাধিক ফ্লাইট ব্যাহত হয়।

জার্মানির বিমানবন্দর অ্যাসোসিয়েশন বলছে, প্রায় ৩ লাখ ৮০ হাজার বিমান যাত্রী ধর্মঘটের কারণে বিপদে পড়েছেন। সূত্র: বিবিসি 

 

/এসপি/
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, দুই দিনেই বেহাল সড়ক
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, দুই দিনেই বেহাল সড়ক
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার