তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে: পুতিন মিত্র লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১৬:৫৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:৫৬

রাশিয়া ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে।

লুকাশেঙ্কো দাবি করেছেন, পশ্চিমাদের হুমকি থেকে বেলারুশকে রক্ষার সুযোগ বাড়ানোর জন্য বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে।

মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়েছেন বেলারুশের নেতা। তিনি বলেন, আরও উত্তেজনা শুরু হওয়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসান ও সমঝোতার ঘোষণার পরামর্শ দেওয়ার ঝুঁকি আমি নিতে রাজি।

তিনি আরও বলেন, সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনও পূর্ব শর্ত ছাড়াই।

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে আক্রমণে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে। যদিও মিনস্ক সরাসরি যুদ্ধে জড়ায়নি। রাশিয়াকে সহযোগিতার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী