মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে পুতিন ও সৌদি যুবরাজের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১৯:৫৫আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৯:৫৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের সংকট নিরসন নিয়ে ফোনলাপ করেছেন। শুক্রবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার সিরিয়া সফরের কয়েকদিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন এবং যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার বিষয়েও কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ওপেক প্লাসের মধ্যে সমন্বয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই নেতা।

এতে আরও বলা হয়েছে, পুতিন ও যুবরাজ তারা সৌদি আরব এবং ব্রিকস দেশ - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের