সচেতনতা তৈরিতে সাড়ে ৬ লাখ সিগারেটের ফিল্টার জড়ো করলো পরিবেশকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৬:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:৩৭

প্রায় ৬ লাখ ৫০ হাজার সিগারেটের ফিল্টার সংগ্রহ করে পর্তুগালের রাজধানী লিসবনে জমা করেছেন পরিবেশকর্মীরা। তাদের ভাষ্য, এগুলো কখনও পচনশীল না হওয়ায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এ বিষয়ে জনসাধারণকে সচেতনতা সৃষ্টি করতেই এমন উদ্যোগ।

জার্মান পরিবেশকর্মী আন্দ্রেয়াস নো এ বলেন, ‘সিগারেটের ফিল্টারগুলোর প্রধান সমস্যা হলো এগুলো পচে না, এটি এক ধরনের প্ল্যাস্টিক। আরও উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, এতে বিষাক্ত পদার্থ, ভারী ধাতু এবং রাসায়নিক রয়েছে।’

লিসবনের ঐতিহাসিক প্রাকা দো কমেরওসিওর উন্মুক্ত স্থানে সিগারেটের ফিল্টারগুলো জমা করেন পরিবেশকর্মী আন্দ্রেয়াস নো। সিগারেট খেয়ে ফেলা দেওয়া ফিল্টার মাত্র এক সপ্তাহে লিসবনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, এসব ফিল্টার প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর, প্রচুর টক্সিন থাকে। বৃষ্টির সময় ফিল্টার থেকে বিষ বেরিয়ে চলে যাচ্ছে রাস্তায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা তাগুস নদীর পাশে বাস করি। এসব বিষাক্ত উপাদন সরাসরি সাগরে চলে যাচ্ছে।

বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী ৪ দশমিক ৫ ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার জমা হচ্ছে বিভিন্ন জায়গায়।  সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী