রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিম ব্যর্থ: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৯:০০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:১২

রাশিয়াকে একঘরে করতে পশ্চিম ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশই মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। শনিবার (২৯ এপ্রিল) একটি অনলাইন সম্মেলনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে ল্যাভরভ জানান, বিশ্ব শক্তি কয়েকভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্তিকরণ থেকে পিছু হঠার সুযোগ নেই। 

তিনি বলেন, ‘বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ সাবেক ঔপনিবেশিক শক্তিধর দেশগুলোকে অনুসরণ করে রাশিয়ার বিপক্ষে যেতে নারাজ’।

ইউরেশিয়া, ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ বেশ কিছু অঞ্চল নতুন করে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। জানান, এসব অঞ্চল ইতোমধ্যে স্বাধীনভাবে তাদের জাতীয় স্বার্থের দিকে মনোযোগী হয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে।   

এ ছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপকে অতিরঞ্জিত বলেও আখ্যা দেন তিনি।

এর আগে নিজেদের পক্ষে টানতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, মস্কো এবং বেইজিংসহ ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যে ওয়াশিংটন বিভিন্ন ধরণের ‘জবরদস্তি’ অবলম্বন করছে।

শোইগু বলেন, ‘ব্ল্যাকমেইল, হুমকি, অভ্যুত্থান এবং নির্লজ্জ মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে স্বাধীন দেশগুলোর ওপর অভূতপূর্ব চাপ প্রয়োগ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের লক্ষ্য উদীয়মান বহুমুখী বিশ্বকে দুর্বল করে নিজেদের আধিপত্য রক্ষা করা। ওয়াশিংটন তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সঙ্গে একাধিক চুক্তি থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন।’

সূত্র: আরটি

/এটি/এসপি/
সম্পর্কিত
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
সর্বশেষ খবর
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী