রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ এড়ালো পোলিশ উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ২১:২৯আপডেট : ০৭ মে ২০২৩, ২১:২৯

ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের হয়ে টহলে থাকা পোল্যান্ডে সীমান্তরক্ষী বাহিনীর একটি উড়োজাহাজ অল্পের জন্য রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ এড়িয়েছে। শুক্রবার কৃষ্ণ সাগারে রোমানিয়ার কাছে এই ঘটনা ঘটে। রোমানিয়া ও পোল্যান্ড এই তথ্য জানিয়েছে।

রবিবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র আনা মিচালস্কা টুইটারে লিখেছেন, রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান আক্রমণাত্মক ও বিপজ্জনক কৌশলে নিরাপদ দূরত্ব বজায় না রেখে পোল্যান্ডের উড়োজাহাজের কাছাকাছি চলে আসে। এতে পোলিশ উড়োজাহাজের চলাচলে ব্যাঘাত ঘটে এবং উচ্চতায় হারায়। ক্রুরা সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তিনি আরও লিখেছেন, রুশ যুদ্ধবিমান পোলিশ উড়োজাহাজের সামনে দিয়ে চলে যায়। এ সময় দূরত্ব ছিল মাত্র পাঁচ মিটার। তিন বার এমন ঘটনার পর রুশ যুদ্ধবিমান সেখান থেকে চলে যায়। আন্তর্জাতিক আকাশসীমায় এই ঘটনা ঘটে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাশিয়ার যুদ্ধবিমানটির আচরণ একেবারে অগ্রহণযোগ্য। এটি কৃষ্ণ সাগরে রাশিয়ার উসকানিমূলক পদক্ষেপের আরেকটি প্রমাণ।

মন্ত্রণালয় বলেছে, স্পেনের ন্যাটোর সমন্বিত আকাশ অভিযান কেন্দ্রে রোমানিয়ার দুটি ও স্পেনের দুটি যুদ্ধবিমানকে সতর্ক করা হয়। এই চারটি যুদ্ধবিমান যেকোনও মুহূর্তে হস্তক্ষেপের জন্য প্রস্তুত ছিল। তবে এগুলোর হস্তক্ষেপের প্রয়োজন পড়েনি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি