তুরস্কে নির্বাচন: ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৩, ১৫:১৬আপডেট : ১৫ মে ২০২৩, ২১:৫৭

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনও প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে, রানঅফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়।

এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্কজুড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান ৫০ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচদারোগলুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি।

আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সময় সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৯৯ দশমিক ৩৮ শতাংশ ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৫ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট।

তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য ৫০ শতাংশ পেতেই হবে।

তুরস্কে নির্বাচন: ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, প্রাপ্ত বেসামরিক ফলাফলে এরদোয়ান এগিয়ে থাকায় রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায় তার সমর্থকদের। অনেকে রঙ মেখে পথে উল্লাসে মাতেন।

এরদোয়ানের সমর্থক টেক্সটাইল কারখানার মালিক ইয়ালসিন ইলড্রিম বলেন, আমরা জানি এখনই উদযাপনের সঠিক সময় নয়। আশা করছি শিগগিরই আমরা বিজয় উদযাপন করবো। এরদোয়ান আমাদের দেশের জন্য আদর্শ নেতা। আমরা তাকে ভালোবাসি।

কিলিচদারোগলু দ্বিতীয় দফায় নির্বাচনেও বিজয়ী হবেন বলে আশাবাদী। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এরদোয়ানের দলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি। 

ফলাফলের প্রথম দিকে বেশ এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এরদোয়ান। 

আঙ্কারায় দলের সদর দফরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কিনা, আমরা এখনও জানি না। কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত আমি।’

এমন সময় নির্বাচন হলো যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার মান পড়ে যাওয়ায় অস্থিরতা দেশটিতে। এরদোয়ানের বিরুদ্ধেও কথা বলছেন বহু মানুষ। যার বাস্তবতা দেখা গেছে নির্বাচনের ফলাফলে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছেন দেশটির ৮ কোটি ৫০ লাখ মানুষ।

স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক হাকান আকবাস বলেন, আগামী দুই সপ্তাহ তুরস্কের ইতিহাসে সম্ভবত দীর্ঘতম হতে যাচ্ছে। এখানে অনেক কিছুই ঘটতে পারে। ইস্তাম্বুল শেয়ার বাজার উল্লেখযোগ্য ওঠানামা করবে। মুদ্রার দাম কমবে বাড়বে।

তবে দ্বিতীয় দফায় ভোটে এরদোয়ান সুবিধাজনক অবস্থায় থাকতে পারেন বলে মনে করেন তিনি।

এদিকে এরদোয়ানের বিজয়ে মিত্র দেশের নেতারা উচ্ছ্বসিত হবে এটাই স্বাভাবিক। তেমনি তার ভরাডুবিতেও অস্বস্তিতে পড়তে হবে মিত্রদের। সূত্র: রয়টার্স, সিএনএন, আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
বুলিং নয়, বন্ধুত্বই হোক স্কুলের ভাষা
বুলিং নয়, বন্ধুত্বই হোক স্কুলের ভাষা
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
ক্যানসার চিকিৎসায় নতুন ভ্যাকসিনে আশার আলো
প্রিন্সেস ডায়ানার জীবনের ‘সত্যিকারের গল্প’ এবার বইয়ে আনছেন ভাই 
প্রিন্সেস ডায়ানার জীবনের ‘সত্যিকারের গল্প’ এবার বইয়ে আনছেন ভাই 
র‌্যা‌বের অভিযা‌নে এক মা‌সে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০
র‌্যা‌বের অভিযা‌নে এক মা‌সে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা