অস্ট্রিয়ায় ট্রেনে উচ্চশব্দে হিটলারের ভাষণ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩, ১৩:০৩আপডেট : ১৬ মে ২০২৩, ১৩:১৯

অস্ট্রিয়ার একটি আন্তঃনগর ট্রেনে হঠাৎ বেজে উঠে জার্মানির অ্যাডলফ হিটলারের রেকর্ড করা ভাষণ ও নাৎসি স্লোগান। ট্রেনে তার ভাষণ শুনে চমকে যান যাত্রীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আটক করেছে পুলিশ।

ব্রেগেঞ্জ থেকে ভিয়েনাগামী ট্রেনে রবিবার (১৪ মে) সাধারণ ঘোষণার পরিবর্তে স্পিকারে ‘হেইল হিটলার’, ‘সিগ হেইল’ বলতে শোনা যায়। ট্রেন অপারেটর জানান, গত কয়েক সপ্তাহে অস্ট্রিয়ায় কয়েকবার হিটলারের এমন বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে।

ওই ট্রেনে থাকা এক যাত্রী বিবিসিকে বলেন, স্পিকারে হিটলারের ভাষণ শুনে সবাই অবাক।

গ্রিন পার্টির সংসদ সদস্য ডেভিড স্টোগমুলার বলেন, ভিয়েনায় একটি ট্রেন আসার কিছুক্ষণ আগে নাৎসি জার্মান নেতার বক্তৃতা ইন্টারকমে বাজানো হয়েছিল। আমি দুইবার শুনেছি। প্রথমে হিটলারের ৩০ সেকেন্ডের ভাষণ, তারপর আমি ‘সিগ হেইল’ শুনতে পাই।

তিনি আরও জানান, ট্রেনের কর্মীরা তাৎক্ষণিক রেকর্ডিং বন্ধ করতে পারেনি। এমনকি তাদের সাধারণ ঘোষণাও দিতে পারছিল না। এতে একজন ক্রু খুবই বিরক্ত ছিল। 

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ওবিবি) বিবিসিকে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

রেলওয়ে বলেছে, ট্রেনের ইন্টারকমের মাধ্যমে লোকজন সরাসরি কাজটি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অস্ট্রিয়ায় নাৎসি প্রচার ফৌজদারি অপরাধ। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম