ইতালিতে বন্যায় ১৩ হাজার মানুষ ঘর ছাড়া, মৃত্যু ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৩, ০৬:২৯আপডেট : ১৯ মে ২০২৩, ০৬:৪২

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ইতালি। গত ৬ মাসে দেশটিতে যে পরিমাণ বৃষ্টি হয়নি তা গত দেড়দিনে ঝড়েছে। ২০টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার ২০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘর ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ।

ভারী বর্ষণে হু হু করে বাড়ছে নদ-নদীর পানির উচ্চতা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাভেনা শহরের মেয়র বিবিসিকে জানান, গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এটি।

বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করে মিশেল ডি পাসকেল জানান, তার শহর এবং স্থানীয়দের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। 

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ছবি: এপি

৭১ বছর বয়সী রবার্ট লাজ্জারিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে। পানি ও কাঁদায় পুরো গ্রাম শেষ হয়ে গেছে।

বিভিন্ন জায়গায় ২৮০টির বেশি ভূমিধসের খবর জানিয়েছে বিবিসি। এমিলিয়া-রোমাগনা প্রদেশে প্লাবিত অনেক গ্রাম ও শহরের নদীর পাশাপাশি খালের পানি লোকালয়ে ঢুকেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে।

ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। দেশটির জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।

বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতি ইতিমধ্যে ইতালিতে পৌঁছেছে। ৩৬ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের