‘পরবর্তী মহামারির জন্য বিশ্বকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৩, ০৯:১১আপডেট : ২৪ মে ২০২৩, ১৬:১২

প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে না ওঠতেই পরবর্তী মহামারির বিষয়ে বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির চেয়েও মারাত্মক কিছু দেখা দিতে পারে আগামীতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির বুধবারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রথম উৎপত্তির খোঁজ পাওয়া যায়। এর কিছুদিনের মধ্যেই পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডো মিটারের সাইটের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার। শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমে এলেও এখনও রয়ে গেছে ঝুঁকি।

বিশ্বে কিছুটা স্থিতিশীলতা যখন ফিরে এসেছে, তখনই সতর্ক থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ এর জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নেওয়া হলেও, তার মানে এই না যে ভাইরাসের ঝুঁকি শেষ হয়ে যায়নি। আরও নতুন নতুন রোগ সম্মুখীন হওয়ার শঙ্কা আছে। 

পরবর্তী মহামারি মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন গেব্রিয়াসুস।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী