রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে জাপানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২৩, ১৯:০০ আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:০০

ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ। জি-৭ জোটভুক্ত ও সমমনা দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে এ নিষেধাজ্ঞা অবশ্যই বজায় রাখতে আহ্বান করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াশি। শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইয়োশিমা বলেন, ‘রাশিয়ার কর্মকান্ড ও পরিস্থিতি বিচার করে জি-৭ ভুক্ত ও সমমনা দেশগুলোর ঐক্যবদ্ধ থেকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখা উচিত বলে আমি মনে করি।’

এমন নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়া দ্রুত আগ্রাসন বন্ধ করবে বলে আশাবাদী তিনি। ফলে যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তি আলোচনা ও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন ইয়োশিমা।

গতমাসে জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে জাপান। একই সঙ্গে ইউক্রেনকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দিতে সম্মতি দেয় যুক্তরাষ্ট্র।

মূলত জি-৭ হলো অর্থনীতিতে শীর্ষ শক্তিধর ৭ দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ করে জোটটি। এবারের সম্মেলনে আমন্ত্রিত দেশ ছিলো ৮ টি। সূত্র: আল জাজিরা

 

/এটি/
সম্পর্কিত
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে: জানালেন পররাষ্ট্র সচিব
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সর্বশেষ খবর
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত