গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩, ১৭:৫২আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭:৫২

গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন মানুষ ছিলেন তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

গ্রিসের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। এটি ইতালি যাচ্ছিল। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়।

কোস্ট গার্ড জানায়, নৌকার যাত্রীরা তাদের সহযোগিতা প্রত্যাখ্যান করে এবং যাত্রা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এর পর তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু হয়।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি লিবিয়ার শহর তবরুক থেকে রওনা দিয়েছিল। যাত্রীদের বেশিরভাগ ছিলেন তরুণ।  

গ্রিক কর্তৃপক্ষ মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মিসর, সিরিয়া ও পাকিস্তানের। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী