বেলারুশে যে কোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১২:৩৭আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৩৭

প্রতিবেশী এবং মিত্র বেলারুশের বিরুদ্ধে যে কোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বেলারুশকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে মস্কো।

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার পুতিন সতর্ক করে বলেন, ‘বেলারুশকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে যে কোনও উপায় ব্যবহার করবে।’

ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড শুরু থেকেই ইউক্রেনের পাশে দাড়িয়েছে। রুশ আগ্রাসনের জবাবে দেশটিতে থাকা রাশিয়ানদের একটি স্কুলও বন্ধ করে দেয় পোল্যান্ড সরকার। এবার তারা বেলারুশ সীমান্তের কাছে সেনা জড়ো করা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

পুতিন বলেন,  ‘পশ্চিম ইউক্রেনে অভিযান পরিচালনা করতে পারে পোলিশ-লিথুয়ানিয়ান ইউনিট। এই অঞ্চলটি অতীতে পোল্যান্ডের ছিল। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে ইউক্রেন।’

তিনি বলেন, ‘বেলারুশ উদ্বিগ্ন। কারণ এটি ইউনিয়ন রাজ্যের অংশ। তাই বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর অর্থ হবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন। আমরা সর্ব শক্তি দিয়ে তা প্রতিহত করব।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা জানালেও বেলারুশ শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে আছে।

কদিন আগে বেলারুশে পারমাণবিক সরঞ্জামও পাঠিয়েছে রাশিয়া। এ ছাড়া পুতিনের বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমনেও মধ্যস্ততাকারীর ভূমিকায় ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।  

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’