গ্রিস-আলজেরিয়ায় দাবানলে ৪০ মৃত্যু, আশ্রয়ে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১২:৪৬আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৩:১৫

ভূমধ্যসাগরীয় দাবানলে নাভিশ্বাস আলজেরিয়া ও গ্রিসের জনজীবন। প্রচণ্ড তাপমাত্রায় সৃষ্ট দাবানলে ৪০ জনের মত্যু হয়েছে এ পর্যন্ত। মৃতদের অধিকাংশই আলজেরিয়ার। রিসোর্ট, গ্রাম মাইলের পর মাইল গ্রাস করে নিচ্ছে দাবানল। সরানো হয়েছে হাজার হাজার মানুষ। গ্রিস সরকার জানিয়েছে, কর্ফু এবং ইভিয়া দ্বীপে দাবানলের কারণে রোডস থেকে আরও লোকজনকে সরিয়ে নিতে প্রস্তুত তারা।

কয়েকদিন ধরেই দাবানল ছড়াচ্ছে। এবারের গ্রীষ্মে ইউরোপে তাপমাত্রা অসহনীয়। বিজ্ঞানীরা আগেই সতর্কবার্তা দিয়েছিলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনজনিত কারণে অস্বাভাবিকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। ফলে আগামী দিনগুলোতে ইউরোপকে এমন পরিস্থিতিতে যেতে হতে পারে।

অব্যাহত তাপদাহ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না গ্রিসে। বরং কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর শঙ্কা রয়েছে। 

দাবানল সিসিলি দ্বীপে ছড়িয়ে পড়ায় পালেরমো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জোড়ালো বাতাসে পরিস্থিতি আরও খারাপের দিকে নিচ্ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে আলজেরিয়ায়। আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় প্রদেশ বেজায়ায় স্থানান্তরের সময় ১০ সেনাসহ ৩৪ জন নিহত হন। বেজায়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা, যেখানে ২৩ জন মারা গেছেন।

আলজেরিয়া কর্তৃপক্ষ দাবি করেছে, গত রবিবার থেকে ৮০ শতাংশ দাবানল নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক গাড়ি ও বিমান নিয়ে লড়ছে ৮ হাজার কর্মী। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী