মস্কোর সঙ্গে ফ্লাইট স্থগিত করলো তুর্কমেনিস্তান এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৬:৪৭ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৬:৪৭

রাশিয়ার রাজধানী মস্কোর সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে তুর্কমেনিস্তানের প্রধান এয়ারলাইন কোম্পানি। রুশ রাজধানীতে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে তুর্কমেনিস্তান এয়ারলাইন্স বলেছে, মস্কোর আকাশসীমা পরিস্থিতি এবং ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি পর্যালোচনার পর তুর্কমেনিস্তান এয়ারলাইন্সের আশগাবাট-মস্কো-আশগাবাট রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, মস্কোর বদলে তাদের ফ্লাইট কাজান যাবে। শহরটি মস্কো থেকে পূর্ব দিকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।

গত দুই দিন মস্কোর আকাশে ও আশেপাশে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া। এসব ড্রোন হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার তিন দিনের ভেতর দ্বিতীয় হামলায় রাশিয়ার তিনটি মন্ত্রণালয় থাকা একটি বহুতল ভবনে একটি ড্রোন আঘাত হানে।  

মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলায় সন্তুষ্টি প্রকাশ করেছে ইউক্রেন। তবে তারা সরাসরি এসব হামলার দায় স্বীকার করেনি।

ড্রোন হামলার পর মস্কোর ভনুকভো বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। কিন্তু পরে আবার তা পুরোপুরি চালু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী