আব্রামস ট্যাংক, হিমার্স ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিয়ে কুচকাওয়াজে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১১:৩৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:৪৫

গত কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নামছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। প্রতিবেশী বেলারুশের সঙ্গে সীমান্তে টানটান উত্তেজনা চলা অবস্থায় মঙ্গলবার (১৫ আগস্ট) ৯২টি যুদ্ধবিমান ও ২ হাজার সেনা নিয়ে শত্রুদের বার্তা দেবে দেশটি।

পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আজ মঙ্গলবার পোল্যান্ডের সেনা দিবস কেন্দ্র করে বৃহত্তর কুচকাওয়াজ অনুষ্ঠান থাকছে। পাশাপাশি প্রতিরক্ষামূলক মহড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে পোলিশ ও বিদেশি সামরিক সরঞ্জামের ২০০ ইউনিট, ৯২টি যুদ্ধবিমান এবং ২ হাজার সদস্য থাকবেন।

বৃহত্তর কুচকাওয়াজ অনুষ্ঠানে পোল্যান্ডের অস্ত্রাগারে থাকা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হবে। যেখানে থাকছে যুক্তরাষ্ট্রের তৈরি (এমওয়ানএওয়ান) আব্রামস ট্যাংক, দক্ষিণ কোরিয়ার কে-২ ট্যাংক, কে-৯ হাওইটজার, হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ আরও সামরিক সরঞ্জাম।

গত শনিবার থেকে চলে প্রস্তুতি, ছবি: রয়টার্স

২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে জোরপূর্বক ক্রিমিয়া উপদ্বীপ দখল নেওয়ার পর পোল্যান্ডে প্রচুর আধুনিক অস্ত্র রাখে পশ্চিমা দেশগুলো। ফলে ইউরোপের অন্যতম সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে ন্যাটোর এই দেশটি। পোল্যান্ড রাশিয়ার মিত্র বেলারুশের সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তার ঝুঁকি থাকে। বিশেষ করে ইউক্রেনে মস্কোর চলমান যুদ্ধের কারণে বারবার উদ্বেগ জানিয়ে আসছে ওয়ারস। ফলে দেশটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে জোট।

এর মধ্যে বেলারুশে রাশিয়ার ভাড়াটে সশস্ত্র বাহিনীর অবস্থানে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিজেদের পূর্বাঞ্চলীয় সীমান্তে সম্প্রতি কয়েক হাজার অতিরিক্তি সেনা নামিয়েছে পোলিশ সরকার।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত